Nabadhara
ঢাকাসোমবার , ৩০ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাবির ছাত্রলীগ নেতা শামীম মোল্যা হত্যায় আরও একজন গ্রেপ্তার

জাবি প্রতিনিধি
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

জাবি প্রতিনিধি

জাবির সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্যা হত্যা মামলার আর এক আসামী সাইফুল ইসলাম ভুঁইয়া কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯ টা নাগাত রাজধানী উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ । গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে মামলার তদন্ত কর্মকর্তা অলক কুমার দে।

সাইফুল ইসলাম ভুঁইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী।তাকে সাময়িক বহিষ্কার করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । তিনি মামলার এজহার ভুক্ত ৪ নাম্বার আসামি।

গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত শামীমকে বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় পিটিয়ে গুরুতর আহত অবস্থায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

১৯ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টার দিকে শামীম মোল্লার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (সাবেক) সুদীপ্ত শাহীন ৮ জন শিক্ষার্থীসহ ২০-২৫ জনকে অজ্ঞাত আসামী করে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।