Nabadhara
ঢাকাসোমবার , ৭ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আহত জবি শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে উপাচার্য

জবি প্রতিনিধি
অক্টোবর ৭, ২০২৪ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

জবি প্রতিনিধি

বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অনিক কুমার দাসকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি) চিকিৎসাধীন ওই শিক্ষার্থীর সঙ্গে দেখা করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি।

এসময় উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম অনিকের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের বলেন। যেকোনো প্রয়োজনে আহত এই শিক্ষার্থীকে সহযোগিতার আশ্বাস দেন এবং একাডেমিক বিষয়ে যেকোনো প্রয়োজনে পাশে থাকবেন বলেও জানান।

এ সময় হাসপাতালে উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন ও  ছাত্রকল্যাণ পরিচালক ড. রিফাত হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য অনিক দাশ  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষ শিক্ষার্থী। গত ১৬ জুলাই মিছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলিবিদ্ধ হয়। গুলিতে তার খাদ্যনালীসহ পেটের গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতি হয় । বর্তমানে অনিক দাশের পিজি হাসপাতালে উন্নত চিকিৎসা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।