Nabadhara
ঢাকামঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল হাসপাতাল চত্বরে দুই মহিলা দালাল কে জরিমানা

নড়াইল প্রতিনিধি
জানুয়ারি ২১, ২০২৫ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইল আধুনিক সদর হাসপাতাল চত্বরে অভিযান চালিয়ে লাবনী বেগম ও কুলসুম বেগম নামে দুই মহিলা দালাল কে ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (২১জানুয়ারি) দুপুরে হাসপাতাল চত্বর থেকে দুই দালালকে জরিমানা করেন নড়াইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সঞ্জয় কুমার ঘোষ।

 

 

নড়াইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সঞ্জয় কুমার ঘোষ জানান,নড়াইল আধুনিক সদর হাসপাতাল চত্বরে দালাল চক্র দীর্ঘদিন ধরে গ্রামের সহজ সরল রোগীদের কে ভাগিয়ে নিয়ে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। সেখানে নিম্মমানের পরীক্ষা নিরীক্ষা এবং ডিপ্লোমাধীর ডাক্তারদের দিয়ে প্রেসক্রিপশন করে অর্থ হাতিয়ে নিয়ে থাকে এই দালাল চক্র। এর প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে হাসপাতাল চত্বরে অভিযান চালিয়ে লাবনী বেগম ও কুলসুম বেগম নামে দুই মহিলা দালালকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।