Nabadhara
ঢাকাবুধবার , ২২ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ৪ বোতল মদসহ একজন গ্রেফতার

শরিফুল ইসলাম,নড়াইল অফিস  
জানুয়ারি ২২, ২০২৫ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম,নড়াইল অফিস  

নড়াইলের গোয়েন্দা পুলিশ সদর পৌরসভার দক্ষিণ নড়াইল গ্রামের পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে চার বোতল মদসহ বাঁধন বিশ্বাস (২৪) নামে এক যুবক কে গ্রেফতার করেছে। সে সদর পৌরসভার ভাদুলীডাঙ্গা গ্রামের উত্তম বিশ্বাসের ছেলে।

 

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার(২১জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিক্তিতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অহিদুর রহমান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাহিদ নিয়াজ ও সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি দল সদর পৌরসভার দক্ষিণ নড়াইল গ্রামের পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালায়। এ সময় বাঁধন বিশ্বাস কে চার বোতল মদসহ গ্রেফতার করে।

 

নড়াইল জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ দারা খান(২২জানুয়ারি)বিকালে বলেন,গ্রেফতারকৃত বাঁধন বিশ্বাসের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বিকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।