Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে অস্ত্র তৈরীর সরঞ্জাম সহ দুই দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
জানুয়ারি ২৩, ২০২৫ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি

দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র,২টি ককটেল ও অস্ত্র তৈরীর সরঞ্জাম সহ দুই দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে মোংলাস্হ কোস্ট গার্ড পশ্চিম জোন।

বুধবার ২২ জানুয়ারি দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

গোপন সংবাদের ভিত্তিতে ২১ জানুয়ারি মঙ্গলবার রাত ১১ টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন এর আওতাধীন বিসিজি স্টেশন কয়রা ও বাংলাদেশ পুলিশের একটি টিম সাতক্ষীরার শ্যামনগর থানাধীন গাগরামারি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

এসময়ে স্হানীয় দুর্ধর্ষ দুই সন্ত্রাসী মোঃ মাসুম বিল্লাহ ও শফিউল্লাহ খাঁ কে ২ টি অবৈধ দেশীয় একনালা পাইপ গান,২ টি ককটেল,১ টি দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জাম সহ আটক করে।

 

আটককৃত সন্ত্রাসী সহ জব্দকৃত সকল আলামত পরবর্তীতে সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয় বলেও জানান এই কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।