Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদত্যাগের দাবীতে বি*ক্ষোভ

নড়াইল প্রতিনিধি
জানুয়ারি ২৩, ২০২৫ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

“দল বাঁচাতে দরকার, মনিরুলের পদত্যাগ’‘দফা এক, দাবি এক, মনিরুলের পদত্যাগ’‘মনিরুল হটাও, বিএনপি বাঁচাও’‘অর্থলোভী ও আওয়ামীলীগ লালনকারী মনিরুলের বহিষ্কার চাই’ এ ধরনের নানা শ্লোগানে জেলা বিএনপির নেতাকর্মীরা প্রকম্পিত করে তোলেন নড়াইল শহরের পুরাতন টার্মিনালের মুক্তমঞ্চ চত্বর।

 

বৃহস্পতিবার (২৩জানুয়ারি) দুপুর থেকে পুরাতন বাস টার্মিনালে জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা মিছিল সহকারে এসে মুক্তমঞ্চে বিক্ষোভ সমাবেশ অংশ নেয়।

 

জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে মনিরুলকে স্বেচ্ছাচারী ও দলের জন্য ক্ষতিকারক এবং তাকে অবিলম্বে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়ে বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো.আলী হাসান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক শিহাবুর রহমান,জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি সৈয়দ মোশফেকুর রহমান বাচ্চু, কৃষক দলের আহবায়ক নবির হোসেন, প্রমুখ।

 

বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো.আলী হাসান বলেন,সদর উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি নির্বাচনে পছন্দের প্রার্থীর পক্ষে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ রয়েছে, এছাড়া ৫ আগস্টের আ.লীগ নেতা-কর্মীদের নামে কয়েকটি মামলার আসামীদের কাছ থেকে টাকার বিনিময়ে তাদের নাম বাদ দেওয়ার অভিযোগ তোলেন নেতাকর্মীরা।

 

বিক্ষোভ সমাবেশ থেকে আগামী জেলা বিএনপি নির্বাচনে সাধারণ সম্পাদক মনিররুল ইসলামের পদত্যাগ ছাড়া সম্মেলন না হবার ঘোষনা দেন। পরে মনিরুলের কুশপুত্তলিকা তৈরি করে তাতে জুতার মালা পরিয়ে একটি বিক্ষোভ মিছিল নড়াইল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন,দলের নেতা-কর্মীদের কাছে জনপ্রিয়তা না থাকায় নির্বাচনে পরাজিত হয়ে অহেতুক আমার নামে ষড়যন্ত্র মূলক ভাবে অপপ্রচার চালানো হচ্ছে। প্রকৃত ত্যাগী বিএনপির নেতা-কর্মীরা দলের মূল ধারার সাথে আছেন। এছাড়া আমার বিরুদ্ধে আ.লীগ নেতা-কর্মীদের মামলা থেকে টাকার বিনিময়ে নাম বাদ দেওয়ার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।