Nabadhara
ঢাকাসোমবার , ৩ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়া তিন দিনব্যাপী ক্লাইমেট-স্মাট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন 

মোঃ জিহাদুল ইসলাম,  কালিয়া, নড়াইল 
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম,  কালিয়া, নড়াইল 

নড়াইলের কালিয়ায় কৃষি অফিসের আয়োজনে তিন দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

 

সোমবার (০৩ ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো: জসীম উদ্দীন। অতঃপর উপজেলা চত্বর থেকে বর্নাঢ্য র‍্যালী সহকারে কৃষি অফিস চত্বরে এসে মেলার বিভিন্ন প্রদর্শন করেন।

 

ইউএনও মো: রাশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্লাইমেট- স্মার্ট প্রযুক্তি প্রকল্পের খুলনা অঞ্চলের পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, কৃষি সম্প্রসারণ অফিসার দিনাশ্রী বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার ইভা মল্লিক, কালিয়া প্রেসক্লাবের সভাপতি শেখ গোলাম মোর্শেদ , উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. আবুল হাসানসহ  উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রান্তিক চাষীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।