Nabadhara
ঢাকাবুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে এসিআই সীডের “সুইট স্পট” মিষ্টি কুমড়ার মাঠ দিবস অনুষ্ঠিত

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) 
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) 

 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের সীমান্তবর্তী চর মজলিশপুরে এসিআই সীড কর্তৃক বাজারজাতকৃত সারা বছর চাষযোগ্য হাইব্রিড মিষ্টি কুমড়া “সুইট স্পট”-এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় মজলিশপুর মাঠে এসিআই কোম্পানির আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

 

এর আগে এসিআই সীড কোম্পানির কর্মকর্তারা কৃষকের রোপণকৃত “সুইট স্পট” জাতের মিষ্টি কুমড়ার মাঠ পরিদর্শন করেন।

 

মাঠ দিবসে এদিন প্রায় ২০০ জন আদর্শ কৃষক অংশগ্রহণ করেন এবং নতুন জাতের বৈশিষ্ট্য ও উৎপাদনশীলতা সরাসরি পর্যবেক্ষণ করেন।

 

স্থানীয় কৃষক ফুল চাঁদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই সীড কোম্পানির জোনাল সেলস ম‍্যানেজার মো: আনোয়ার হোসেন, রাজবাড়ী জেলা মার্কেটিং অফিসার মো. আল আমিন, ব্রান্ড প্রোমোটার অমৃত বিশ্বাস , গোয়ালন্দ বাজার আদ-দ্বীন কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী ও এসিআই সীডের ডিলার হুমায়ন আহমেদ, রাজবাড়ীর বীজ ব‍্যবসায়ী মোঃ সুমন হোসেন প্রমুখ।

 

মাঠ দিবস সম্পর্কে এসিআই সীড কোম্পানির জোনাল সেলস ম্যানেজার মো. আনোয়ার হোসেন বলেন, সুইট স্পট মিষ্টি কুমড়ার আকর্ষণীয় বৈশিষ্ট্য ও বাম্পার ফলন কৃষকদের অর্থনৈতিক দিক থেকে আরও এগিয়ে নিয়ে যাবে। আমরা বিশ্বাস করি, এই জাতটি কৃষকদের জন্য একটি লাভজনক ফসল হিসেবে প্রতিষ্ঠিত হবে।

 

আলাপকালে কয়েকজন কৃষক বলেন, আকর্ষণীয় রঙ, উচ্চ উৎপাদনশীলতা এবং বাম্পার ফলনের কারণে এই জাতটি তাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।