Nabadhara
ঢাকাশুক্রবার , ৭ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের লোহাগড়ায় এনপিপির কর্মী সভা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি 
ফেব্রুয়ারি ৭, ২০২৫ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি 

নড়াইলের লোহাগড়ায় ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি’র) উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় সংগঠনের পৌরসভা কার্যালয়ে এনপিপি লোহাগড়া উপজেলা শাখার সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল পিপলস্ পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এনপিপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী শওকত আলী, এনপিপি নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, এনপিপি নড়াইল সদর উপজেলা শাখার সভাপতি মনিরুজ্জামান দাউদ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুক্ত, এনপিপি নেতা ও সাবেক কাউন্সিলর শাহাদত শিকদার, নজরুল ইসলাম, বদিয়ার রহমান, রেজাউল করিম রিজুসহ প্রমূখ।

 

ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন,দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো না। দেশে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে-এ দাবী দেশের আমজনতার। তবে আশার কথা, এ বছরের শেষে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন। আমরা আশাবাদী, দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দেবে। ভোট আর রাতে হবে না। মানুষ নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিবে। এ জন্য সকলকে জাতীয়

 

নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি নিতে হবে। ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার জন্য ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে। কর্মীসভায় লোহাগড়া পৌর এনপিপির কমিটি গঠনের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।