Nabadhara
ঢাকাবুধবার , ২১ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শিহাব বিশ্বাস ও রাজু আহমেদের নেতৃত্বে গোবিপ্রবির পরিবেশ বিজ্ঞান ক্লাবের নতুন যাত্রা

Link Copied!

ক্যাম্পাস প্রতিনিধি,আহাদুল ইসলাম জয়

 

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা (ইএসডি) বিভাগের শিক্ষার্থীদের সংগঠন পরিবেশ বিজ্ঞান ক্লাব (ইএসসি) এর ৫ম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

 

পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী মোঃ শিহাব বিশ্বাস (সেশন ২০২০-২১) কে সভাপতি এবং একই ব্যাচের রাজু আহমেদ চৌধুরী (সেশন ২০২০-২১) কে সাধারন সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়৷

 

বুধবার (২১ মে) সকালে উপদেষ্টামন্ডলীর সম্মতিতে উক্ত কমিটি ঘোষণা করা হয়।

 

ইএসসি ক্লাবের ২য় কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন, “সহ-সভাপতি দীন ইসলাম; যুগ্ম-সাধারণ সম্পাদক আহমেদ জাকারিয়া আসিফ; সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক রাসেল, সাইফুল ইসলাম মারুফ ও মাজহারুল ইসলাম পারভেজ।

 

সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সভাপতি ড. মোঃ রাশেদুজ্জামান৷ এছাড়াও উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছেন মোঃ রাজীব হোসাইন,সককারী অধ্যাপক, মোঃ মুহাইমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক; সামসুননাহার পপি, সহকারী অধ্যাপক; ফেরদৌসী সুলতানা, সহকারী অধ্যাপক; জাকিয়া সুলতানা, সহকারী অধ্যাপক; শারমিন আক্তার, সহকারী অধ্যাপক।

 

কমিটি গঠন এবং এর কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোঃ শিহাব বিশ্বাস বলেন, “গ্লোবাল ওয়ার্মিং, পরিবেশ দূষণ ও প্রাকৃতিক দূর্যোগ সম্পর্কে সচেতনতা ও জ্ঞান বৃষ্টি করাই আমাদের মুল লক্ষ্য ।”

 

এব্যাপারে সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাজু আহমেদ চৌধুরী বলেন, “শিক্ষার্থীদেরকে পরিবেশ সম্পর্কে সচেতন করে দূষণ মুক্ত পরিবেশ গড়তে আরো আগ্রহী করে তোলার উদ্দ্যেশ্যে এ ক্লাবের যাত্রা শুরু৷ আমরা চেস্টা করবো শিক্ষার্থীদের এব্যাপারে সচেতন করে সুস্থ সুন্দর বাংলাদেশ গড়ে তোলার সহযোগী হতে৷”

 

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষার্থীদেরকে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যাবস্থাপনা বিষয়ক বাস্তব ধারণা প্রদান এবং সকল শিক্ষার্থীদেরকে পরিবেশ সম্পর্কে সচেতন করে দূষণ মুক্ত পরিবেশ গড়তে আরো আগ্রহী করে তোলার উদ্দ্যেশ্য নিয়ে ২০২২ সালের ১৫ই মার্চ গোবিপ্রবির পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের সকল শিক্ষকদের অনুপ্রেরণা এবং শিক্ষার্থীদের দীর্ঘদিনের চেষ্টার ফলস্বরুপ “পরিবেশ বিজ্ঞান ক্লাব, গোবিপ্রবি” তার পদচারনা শুরু করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।