Nabadhara
ঢাকাসোমবার , ২৬ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ অ্যাগ্রো কনক্লেভ ২০২৫-এ যবিপ্রবির এনএএমই ল্যাবের ন্যানো ইউরিয়া প্রদর্শনী

যবিপ্রবি প্রতিনিধি,রায়হান আহমদ 
মে ২৬, ২০২৫ ১০:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

যবিপ্রবি প্রতিনিধি,রায়হান আহমদ 

টেকসই কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ন্যানো-বায়ো প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন কৃষি বিষয়ক গবেষকরা। এরই অংশ হিসেবে ঢাকার আমারি হোটেলে অনুষ্ঠিত “বাংলাদেশ অ্যাগ্রো কনক্লেভ ২০২৫”-এ দেশ-বিদেশের কৃষিবিদ, নীতিনির্ধারক এবং শিল্পপ্রতিনিধিদের সামনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবরেটরি অফ ন্যানো-বায়ো অ্যান্ড অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং (এনএএমই ল্যাব) তাদের উদ্ভাবিত ন্যানো-বায়ো সার ও প্রযুক্তি প্রদর্শন করেছে।

 

২৫ মে অনুষ্ঠিত হওয়া প্রদর্শনীর মূল অংশে এনএএমই ল্যাবের প্রধান অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খান “ন্যানো-বায়ো ফার্টিলাইজার: টেকসই কৃষির ভবিষ্যৎ” শীর্ষক গবেষণা উপস্থাপন করেন। তিনি বলেন, “ন্যানো-ইউরিয়া, ন্যানো-জিংক এবং ন্যানো-ভিটামিন সমৃদ্ধ সার মাটির স্বাস্থ্য রক্ষা করে ফসলের উৎপাদনশীলতা বাড়ায়। এতে রাসায়নিক সারের ব্যবহার কমে, যা পরিবেশের জন্য উপকারী।”

 

এ সময় সেখানে এনএএমই ল্যাবের উদ্ভাবিত বিভিন্ন ন্যানো পন্যও প্রদর্শন করা হয়। এনএএমই ল্যাবের স্টলে প্রদর্শিত হয়, ন্যানো-ইউরিয়া, ন্যানো-জিংক সমৃদ্ধ সার এবং ন্যানো-ক্যারিয়ার ভিত্তিক কীটনাশক।

 

এগ্রো কনক্লেভ আয়োজন নিয়ে গবেষক ও ন্যানো ইউরিয়ার উদ্ভাবক ড. খান জানান, “এ ধরনের আয়োজন শিল্পখাতের সঙ্গে গবেষণার সেতুবন্ধন তৈরি করে। আমাদের উদ্ভাবন কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জরুরি।”

 

লাইটক্যাসল পার্টনার্সের আয়োজনে এই সম্মেলনে আলোচনায় উঠে আসে,জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্মার্ট কৃষিপ্রযুক্তি। নিরাপদ খাদ্য উৎপাদনে ন্যানো-বায়ো সার ও জৈব কৌশলের ভূমিকা সহ কৃষির বিভিন্ন দিক। এছাড়া বাংলাদেশ অ্যাগ্রো কনক্লেভ-এর মতো আয়োজন গবেষণা ও বাস্তব প্রয়োগের মধ্যে সমন্বয় ঘটিয়ে কৃষির টেকসই ভবিষ্যৎ গড়তে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।