পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ১৩ দিনের ছুটিতে যাচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। রবিবার (২৫ মে) যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবিব স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, আগামী ৩ জুন থেকে ১১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ বন্ধ থাকবে। এছাড়া ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি হওয়ায় মোট ১৩ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।
তবে এই ছুটিতে ছেলেদের আবাসিক হল খোলা থাকলেও মেয়েদের হল বন্ধ থাকবে। যেসব ছেলে শিক্ষার্থী হলে থাকতে ইচ্ছুক, তাদের নিজ নিজ নাম রেজিস্ট্রেশন করতে হবে, সার্বক্ষণিক পরিচয়পত্র বহন করতে হবে, অতিথি প্রবেশ নিষিদ্ধ থাকবে এবং রাত ১০ ঘটিকার মধ্যে হলে প্রবেশ করতে হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

