Nabadhara
ঢাকাশনিবার , ৩১ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যবিপ্রবিতে জীবপ্রযুক্তির সমসাময়িক উদ্ভাবন ও গবেষণা বিষয়ক ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

যবিপ্রবি প্রতিনিধি,রায়হান আহমদ 
মে ৩১, ২০২৫ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

যবিপ্রবি প্রতিনিধি,রায়হান আহমদ 

জিন সম্পাদনা, সিন্থেটিক বায়োলজি, পরিবেশ বান্ধব জৈবপণ্য উৎপাদন, বায়োইনফরমেটিক্সসহ জৈব প্রযুক্তির নানা বিষয়ে অগ্রগতি নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবিটি) বিভাগের আয়োজনে বিভাগটির প্রথম ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়।

 

আজ শনিবার ৩১ মে সকাল সাড়ে ১০ টায় যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে “ফার্স্ট ন্যাশনাল কনফারেন্স অ্যান্ড ট্রেইনিং অন ইমার্জিং ট্রেন্ডস ইন বায়োটেকনোলজি” বিষয়ক ন্যাশনাল কনফারেন্স আয়োজন করে যবিপ্রবির জিইবিটি বিভাগ। কনফারেন্সে ১২ টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।

 

প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, যবিপ্রবিতে শুরু হয়েছে কনফারেন্স কার্নিভাল। মাসব্যাপী এই কার্নিভালের অংশ হিসেবে আজ এই ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে। এই কার্নিভালের মূল লক্ষ্য শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণমুখী করা। নতুন নতুন গবেষণায় যবিপ্রবি এই দেশ ও জাতিকে নতুন কিছু এনে দেবে এই প্রত্যাশা আমার। বায়োটেকনোলজি সেক্টরে চাকুরির বাজার এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত না হওয়ায় বেশিরভাগ শিক্ষার্থীরা বিদেশে পাড়ি জমায়। আমাদের দেশে যদি বায়োটেকনোলজির জব সেক্টর তৈরি করা যায় এবং নতুন উদ্যোক্তা তৈরি করা যায় আশা করি এই বিভাগ জাতির জন্য কল্যাণ বয়ে আনবে।

 

কনফারেন্সে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম। বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. এস এম মাহবুবুর রশীদ। বক্তারা বাংলাদেশের প্রেক্ষাপটে জীনপ্রযুক্তির গবেষণা, সমসাময়িক উদ্ভাবনী, মেডিসিন খাতে জীবপ্রযুক্তির প্রভাব, মলিকুলার গবেষণাসহ নানা বিষয়ে গবেষণালদ্ধ তথ্য, অগ্রগতি ও উন্নয়ন বিষয়ে স্লাইড আকারে বিস্তারিত আলোকপাত করেন।

 

সেমিনারের প্রথম পর্ব শেষে শুরু হয় পোস্টার প্রেজেন্টেশন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। পোস্টার প্রেজেন্টেশন শেষে বিকালে “হ্যান্ডস অন ট্রেইনিং অন কম্পিউট্যাশনাল বায়োলজি: প্রিমিয়ার ডিজাইনিং” বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৪ টায় কনফারেন্সে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান ও পোস্টার প্রেজেন্টেশনে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়।

 

কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন ও জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কনফারেন্সের আহবায়ক ও জিইবিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নাজমুল হাসান, অনুষ্ঠানে জিইবিটি বিভাগের অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, অধ্যাপক ড. এ. এম. সরাজ, সহযোগী অধ্যাপক ড. মো. শাহেদুর রহমান, ড. মো. আব্দুর রউফ সরকারসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা পরিচালনা করেন জিইবিটি বিভাগের শিক্ষার্থী অর্ণব কুমার সেন ও শান্তা সেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।