Nabadhara
ঢাকাবুধবার , ১৬ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে বজ্র/পাতে প্রাণ গেল এক কৃষকের

Link Copied!

মোঃইব্রাহীম মিঞা,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে মাঠে কাজ করতে যাওয়ার সময় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ডিস্ট্রিক্ট প্রিন্স (৩৫) নামের এক কৃষক। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার বিনাইল ইউনিয়নের চাপড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ডিস্ট্রিক্ট প্রিন্স ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা। পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো এদিন সকালেও তিনি নিজ বাড়ি থেকে মাঠের উদ্দেশে রওনা দেন। বাড়ির অদূরে পৌঁছালে হঠাৎ বজ্রপাত হলে তিনি মাথা ও পেটে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, “বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।” এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।