Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে ‘জুলাই অভ্যুত্থান’ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা: শীর্ষে সরকারি বালিকা বিদ্যালয়

মো.ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) 
জুলাই ১৭, ২০২৫ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মো.ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) 

‘জুলাই গণঅভ্যুত্থান’ এর বর্ষপূর্তি উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে অনুষ্ঠিত হয়েছে ‘২৪-এর রঙে’ শীর্ষক গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বৃহস্পতিবার (১৭ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

 

উপজেলার সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। দ্বিতীয় স্থান অর্জন করে বিরামপুর আদর্শ হাইস্কুল এবং তৃতীয় স্থান অধিকার করে বিরামপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়। অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল—বিরামপুর সরকারি কলেজ, টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, দিওড় শৌলা উচ্চ বিদ্যালয় এবং বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়।

 

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা।

 

বিজয়ী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রতিক্রিয়ায় বলেন, “এ অর্জন শুধু আমাদের নয়, পুরো বিরামপুরবাসীর গর্বের বিষয়। শিক্ষার্থীদের সৃজনশীলতাকে উৎসাহিত করতে আমরা প্রতিনিয়ত কাজ করছি। এই পুরস্কার তাদের নিষ্ঠা ও মেধার স্বীকৃতি।”

 

আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস এবং গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।