Nabadhara
ঢাকারবিবার , ২০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পরিবেশ রক্ষায় খানসামায় একদিনেই ৪২ হাজার গাছ রোপণ

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
জুলাই ২০, ২০২৫ ৭:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

“গাছ লাগান, পরিবেশ বাঁচান” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলার বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খানসামা উপজেলার ছয়টি ইউনিয়নে একযোগে ৪২ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে এই বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার।

জানা গেছে, জেলায় চলমান ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এ উপজেলায় ৪২ হাজার গাছের চারা লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। প্রতিটি ইউনিয়নে ফলজ, বনজ ও ঔষধি গাছের ৭ হাজার করে চারা রোপণ করা হয়।

দিনব্যাপী চলা এই কর্মসূচিতে ইউএনও-এর নেতৃত্বে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও কামরুজ্জামান সরকার বলেন, “বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সচেতনতা বাড়বে। তাই জেলা প্রশাসনের নির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এখন গাছগুলোর পরিচর্যায় স্থানীয় জনসাধারণের সহযোগিতা প্রয়োজন।” পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এই মহতী উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।