Nabadhara
ঢাকামঙ্গলবার , ২২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাইলস্টোনে বিমান দু/র্ঘটনায় নি হত ও আহতদের স্মরণে বীরগঞ্জে দোয়া মাহফিল

উত্তম শর্মা, দিনাজপুর প্রতিনিধি
জুলাই ২২, ২০২৫ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

উত্তম শর্মা, দিনাজপুর প্রতিনিধি

বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বীরগঞ্জ সরকারি কলেজ শাখার আয়োজনে বিশেষ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫টায় বীরগঞ্জ সরকারি কলেজ মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলের পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বীরগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি জুয়েল ইসলাম।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির দিনাজপুর জেলা উত্তর শাখার সভাপতি মো. রাসেল রানা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একজন সন্তানকে ছোট থেকে বড় করা অনেক কষ্টের। সন্তান হারানোর কষ্ট সেই পিতা-মাতা ছাড়া আর কেউ বুঝবেনা। রাষ্ট্রকে এর ক্ষতিপূরণ দিতে হবে।”সর্বশেষে তিনি নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য সকলকে আহ্বান জানান।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির দিনাজপুর জেলা উত্তর শাখার এইচআরডি সম্পাদক আনোয়ার হোসেন, বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি নুর শাহিন, বীরগঞ্জ পৌরসভা শাখার সভাপতি ইব্রাহিম ইসলামসহ আরও অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।