Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জাফলংয়ে জেলা প্রশাসনের অ’ভিযান, পাথর উত্তোলন বন্ধ

মো. সাদ্দাম হোসেন, সিলেট প্রতিনিধি
আগস্ট ১৪, ২০২৫ ৬:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

মো. সাদ্দাম হোসেন, সিলেট প্রতিনিধি 

পাথর লুটপাট বন্ধে জাফলংয়ে অভিযান চালিয়েছে সিলেট জেলা প্রশাসন। গতকাল বুধবার (১৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কলি রানি দেবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিজিবি, আনসার ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।

তবে অভিযানের বিষয়ে তাৎক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেট কলি রানি দেব কোনো মন্তব্য করেননি।

আভিযানিক দলকে নদীর তীরে ভিড়ানো বিভিন্ন নৌকা হ্যামার দিয়ে পিটিয়ে ভেঙে ফেলতে দেখা যায়। এ সময় নদীর পাড়জুড়ে অসংখ্য নৌকার মাঝি ভিড় করেন।

অভিযান সংশ্লিষ্টরা বলছেন, এসব নৌকায় করে নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করা হয়। সে কারণে এসব নৌকা জেলা প্রশাসনের টিম ভেঙে ডুবিয়ে দিচ্ছে।

তবে নৌকার মালিকরা বলছেন ভিন্ন কথা। স্থানীয় মোশাররফ নামের এক ব্যক্তি বলেন, যারা পাথর উত্তোলন করে, তাদের পুলিশ কিছু বলে না। উল্টো তাদের কাছ থেকে টাকা-পয়সা নেয়। অথচ আমাদের ঘাটে ভিড়ানো নৌকাগুলো তারা ভেঙে দিয়েছে।

আরেক মাঝি বলেন, আমি কিস্তিতে টাকা এনে নৌকা বানাইছি। আমার নৌকাটা ভেঙে দিছে। এখন আমি কীভাবে চলব? যত দোষ সব গরিবের। অথচ যারা পাথর ও বালু উত্তোলন করে, তাদের কিছু বলতে পারে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।