জামালপুর প্রতিনিধি
জামালপুরে নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় আওয়ামী লীগসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ৬ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহেল মাহমুদ। এর আগে বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—জামালপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম রাজু, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শহিদুল্লাহ (৫২), মেলান্দহ শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. বাবুল হোসেন (৪৮), দেওয়ানগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. তারা মিয়া ধলু (৫৫), দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সানোয়ার হোসেন সানু (২৭) এবং বকশীগঞ্জ সাধুরপাড়া ইউনিয়ন তাতীলীগের সভাপতি মো. বিশাত আলী (৫০)।
পুলিশ জানায়, জেলার সদর, মেলান্দহ, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা থেকে নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

