Nabadhara
ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চাকরির প্রলোভনে প্রতারণা: নোয়াখালীতে ভুয়া র‍্যাব সদস্য গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২৫ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ইয়াসিন হোসেন (২৫) নামে এক ভুয়া র‍্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ সময় তার কাছ থেকে নগদ ১ লাখ ১২ হাজার ৪শ টাকা, ভুয়া পরিচয়পত্র ও জাল সার্টিফিকেট জব্দ করা হয়।

 

শনিবার (১৬ আগস্ট) দুপুরে র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার চৌমুহনী রোডের হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

গ্রেপ্তার ইয়াসিন হোসেন সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর গ্রামের মৃত ইউসুফের ছেলে।

 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইয়াসিন চাকরির প্রলোভন দেখিয়ে আরিফ হোসেন নামে এক শিক্ষার্থীর কাছ থেকে দুই ধাপে মোট ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়। তিনি নিজেকে র‍্যাব সদস্য পরিচয় দিয়ে ঢাকায় কর্মরত আছেন বলে দাবি করেন এবং মোবাইলে র‍্যাবের পোশাক পরা ছবি প্রদর্শন করে আরিফকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সহকারী কাস্টম পদে নিয়োগ দেওয়ার আশ্বাস দেন।

 

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

 

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। উদ্ধারকৃত মালামালসহ আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।