মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেহেদী হাসান স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হওয়া একটি কষ্টি পাথরের মূর্তি নবাবগঞ্জ থানা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেছেন।
সোমবার (১৮ আগষ্ট) সকালে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের পাশে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় মূর্তিটি পাওয়া যায়। পরে সেটি আনুষ্ঠানিকভাবে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
নবাবগঞ্জ থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত মূর্তিটি বর্তমানে থানায় সংরক্ষণে রয়েছে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে অবহিত করা হবে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মূর্তিটি প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বহন করতে পারে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পরীক্ষার পর এটির ঐতিহাসিক ও আর্থিক মূল্য নির্ধারণ করা সম্ভব হবে।

