উত্তম শর্মা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চলমান মাদকবিরোধী নিয়মিত অভিযানে ডিএনসি দিনাজপুরের পরিদর্শক মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে এবং গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে দিনাজপুরের বিরল উপজেলার এম এম ফিলিং স্টেশনের সামনে থেকে একটি ট্রাক ও ২৬ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করা হয়েছে।
ঘটনাসূত্রে জানা যায় টাঙ্গাইল জেলার নাগরপুর থানার ৬ নং সবাতপুর ইউনিয়নের নন্দপাড়া গ্রামের মোঃ কাজী ছোরহাবের ছেলে কাজী সোহেল (৩৯) এবং একই জেলার ধনবাড়ি উপজেলার মোঃ শাহিনের ছেলে মোঃ সুমন (২২) এবং ঢাকা মেট্রো ট-১২-৫৫ ৭৭ নাম্বারের একটি ট্রাকে করে ২ টি বস্তায় মোট ২৬ কেজি গাঁজা নিয়ে কুমিল্লা থেকে দিনাজপুর জেলার বিরল উপজেলা প্রবেশকালে এম এম ফিলিং স্টেশন এর সামনে তাদের আটক করা হয়েছে।
২৬ কেজি গাঁজা যার আনুমানিক মূল্য ৭ লক্ষ ৮০ হাজার টাকা দেখানো হয়েছে।পরবর্তীতে দিনাজপুরের বিরল থানায় ২০০৮ সালের ৩৬ (১) সরণির ১৯ (গ) ৪১/২৬ (১) ধারায় মোঃ কাজী সোহেল এবং মোঃ সুমনকে গ্রেফতার দেখিয়ে ১টি নিয়মিত একটি মামলা দায়ের করা হয়েছে।
অভিযানের বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ রাকিবুজ্জামান। তিনি এক সাক্ষাৎকারে বলেন মাদকের সঙ্গে কোন আপোষ নেই। অভিযান অব্যাহত রয়েছে।

