Nabadhara
ঢাকাসোমবার , ২৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শিপ হ্যান্ডলিং কমিটির শুভেচ্ছা পায়রা বন্দর চেয়ারম্যানকে

Link Copied!

অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি


পায়রা বন্দর শিপ হ্যান্ডলিং বার্থ অ্যান্ড টার্মিনাল অপারেটর অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবালকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

রোববার সকালে বন্দরের চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এই সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সভাপতি মো. হানিফ সরদার, সহ-সভাপতি মো. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সাক্ষাৎকালে বন্দর কার্যক্রম, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও কার্যকর সহযোগিতা নিয়ে আলোচনা হয়। নবনির্বাচিত কমিটির নেতারা বন্দর সংশ্লিষ্ট উন্নয়ন কর্মকাণ্ডে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। চেয়ারম্যান মাসুদ ইকবাল কমিটির সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান।

অন্যদিকে, পটুয়াখালীর কলাপাড়ায় দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বের অষ্টম পানি জাদুঘর। কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা এলাকায়, ঢাকা–কুয়াকাটা মহাসড়কের পাশে অবস্থিত এই ব্যতিক্রমধর্মী জাদুঘরটি।

২০১৪ সালের ২৯ ডিসেম্বর আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড বাংলাদেশ এর উদ্যোগে, আভাস এনজিও ও কলাপাড়া উপকূলীয় জনকল্যাণ সমিতি-এর যৌথ ব্যবস্থাপনায় স্থাপিত এই জাদুঘরের মূল লক্ষ্য নদী-কেন্দ্রিক জীবন-সংস্কৃতি সংরক্ষণ ও জনসচেতনতা তৈরি।

জাদুঘরের প্রবেশমুখে রয়েছে নদী শুষ্ক হয়ে যাওয়ার প্রতীকী চিত্র—নাব্যতা হারানো নদীতে আধা-ডোবা নৌকা এবং গজাল লোহার দৃশ্য। এতে বোঝানো হয়েছে নদীমাতৃক বাংলাদেশের পরিবর্তনশীল বাস্তবতা ও পরিবেশগত সংকট।

এছাড়াও জাদুঘরে রয়েছে বাংলাদেশের প্রায় ৭০০টি নদীর ইতিহাস, বিভিন্ন নদীর পানি ও ছবি, জলবায়ু পরিবর্তনের প্রভাব, গ্রামীণ মৎস্যজীবীদের সরঞ্জাম, নদীভিত্তিক লোকগান, কাঁসা ও মাটির তৈরি তৈজসপত্র এবং ৫৭টি আন্তর্জাতিক অভিন্ন নদীর ইতিহাস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।