Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঘোড়াঘাটে বিএনপির নতুন ও নবায়নকৃত সদস্যদের মাঝে রশিদ বিতরণ 

উত্তম শর্মা,দিনাজপুর প্রতিনিধি
আগস্ট ২৬, ২০২৫ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

উত্তম শর্মা,দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে ঘোড়াঘাট পৌর বিএনপির ৮নং ওয়ার্ড শাখার আয়োজনে বিএনপির নতুন সদস্য ও নবায়নকৃতদের মাঝে রশিদ বিতরণ, আলোচনা সভা করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার
অডিটরিয়াময়ে বিএনপির নতুন সদস্য ও নবায়নকৃতদের মাঝে রশিদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়, উক্ত অনুষ্ঠানে ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম এর সভাপতিতে, সাধারন সম্পাদক সাহাদুল মন্ডল, এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র জনাব আব্দুস সাত্তার মিলন, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকার, ফরিদ আলম,যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মাহাফুজার রহমান সাজু, অর্থ বিষয়ক সম্পাদক আনারুল ইসলাম শিপন,ঘোড়াঘাট পৌর যুবদলের যুগ্ন আহবায়ক সাব্বির হোসেন, যুবদলের সদস্য মুন, সাবেক সভাপতি ঘোড়াঘাট  উপজেলা যুবদলের মোঃ শরিফ উদ্দিন সহ বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি নতুন সদস্য ও নবায়নকৃতদের মাঝে রশিদ বিতরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।