Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে ভ্রা’ম্যমান আদালতের অ’ভিযানে জ’রিমানা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
আগস্ট ২৬, ২০২৫ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলার টরকী ও গৌরনদী বন্দরে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

এসময় ওইসব প্রতিষ্ঠানের মালিকদের নগদ অর্থ জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, অভিযানে টরকী বন্দরের মক্কা ট্রের্ডাসের মালিককে দশ হাজার টাকা, গৌরনদী বন্দরে তপন স্টোরের মালিককে সাত হাজার টাকা, গৌতম কুন্ডু স্টোরের মালিককে তিন হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।