Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় রূপালী ইলিশের সন্ধানে সমুদ্রে ট্রলার সমারোহ

অশোক মুখার্জি, কলাপাড়া প্রতিনিধি 
আগস্ট ২৬, ২০২৫ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

অশোক মুখার্জি, কলাপাড়া প্রতিনিধি 

৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে কলাপাড়ার উপকূলের হাজার হাজার জেলে রবিবার শেষ বিকালে বৈরী আবহাওয়ার অবসান হওয়ার পর সোমবার সকাল থেকে গভীর সমুদ্রে ইলিশের সন্ধানে নেমেছেন। ঝাঁকে ঝাঁকে ট্রলার সমুদ্রে নেমে যাওয়ায় জেলেদের মধ্যে রূপালী ইলিশ পাওয়ার আশায় উৎফুল্লতা বিরাজ করছে।

 

জানা গেছে, গত ১৭ আগস্ট থেকে মৌসুমী বায়ুর কারণে সমুদ্র উত্তাল হয়ে যায়। প্রচণ্ড ঢেউয়ের কারণে ট্রলারগুলো নিরাপদ আশ্রয়ে ফিরে আসে। দেশের বিভিন্ন প্রান্তের কয়েক হাজার ট্রলার আলীপুর-মহিপুররের খাপড়াভাঙ্গা নদীতে নোঙর করে অপেক্ষা করে। বৈরী আবহাওয়ার কারণে মাছ ধরা বন্ধ থাকার কারণে জেলেদের মধ্যে হতাশা বিরাজ করছিল।

 

মৌসুমী বায়ুর প্রভাবে আবহাওয়া খারাপ থাকলেও সোমবার থেকে বুধবার পর্যন্ত পরিস্থিতি কিছুটা ভালো রয়েছে। তবে আগামী ২৮ আগস্ট লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। তাই গভীর সমুদ্রগামী জেলেদের উপকূলের কাছাকাছি নিরাপদে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

ট্রলিং ট্রলারের মাঝি ইউনুচ মিয়ার সঙ্গে কথা বলে জানা গেছে, “৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে কয়েক দফা বৈরী আবহাওয়ার কারণে ঘাটে ছিলাম। এখন আবার সমুদ্রে যাচ্ছি। মাছ পেলে ভালো, না পেলে জেলেদের ধরে রাখা মুশকিল হবে।”

 

তবে সপ্তাহখানেক ঘাটে থাকাকালীন বৈরী আবহাওয়ার কারণে সমুদ্রে নিমজ্জিত হয়ে মারা গেছেন কয়েকজন জেলে। এ মধ্যে তিনজনের লাশ পাওয়া গেছে কুয়াকাটার সৈকতের বিভিন্ন স্থানে, দুইজন এখনো নিখোঁজ।

 

কলাপাড়া উপজেলা ফিশিং ট্রলার মাঝি সমবায় সমিতির সভাপতি রুহুল আমিন মাঝি জানান, “উপকূলের সব ট্রলার এখন সমুদ্রে গেছে। আশা করছি ভালো মাছ পাওয়া যাবে।”

উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “গত কয়েকদিনের টানা বৈরী আবহাওয়ার কারণে জেলেরা সমুদ্রে যেতে পারেনি। এখন আবহাওয়া উপযোগী হওয়ায় তারা গভীর সমুদ্রে নেমেছেন।”

 

জেলেদের মধ্যে রূপালী ইলিশের পূর্ণ মৌসুমে মাছ ধরার আশায় উত্তেজনা ও উৎফুল্লতা লক্ষ্য করা যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।