Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সিলেট রেঞ্জ কার্যালয়ে জুলাই মাসের অ’পরাধ সভা অনুষ্ঠিত

মো : সাদ্দাম হোসেন, সিলেট প্রতিনিধি
আগস্ট ২৬, ২০২৫ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মো : সাদ্দাম হোসেন, সিলেট প্রতিনিধি

আজ মঙ্গলবার সকাল ১০:০০ ঘটিকায় সিলেট রেঞ্জের জুলাই/২০২৫খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি জনাব মো‌ঃ মুশফেকুর রহমান।

সভায় ডিআইজি বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা পর্যালোচনা পূর্বক পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে অপরাধ প্রতিরোধের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। এছাড়াও থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে চিহ্নিত চাঁদাবাজ, গডফাদার ও সন্ত্রাসীদের তালিকা তৈরী করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ প্রদান করেন। আগামীর দিনগুলি পুলিশের জন্য চ্যালেঞ্জিং উল্লেখ করে কেউ যাতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেদিকে নজরদারি বৃদ্ধি করতে কর্মকর্তাদের নির্দেশ দেন।

সভায় মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অবদান রাখায় এ. এন. এম. সাজেদুর রহমান, পুলিশ সুপার, হবিগঞ্জ বিশেষ সম্মাননা পত্র প্রদান করা হয় এবং মামলা নিষ্পত্তি, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধারসহ থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখার জন্য শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার গ্রহণ করেন মোহাম্মদ সহিদ উল্যা, অফিসার ইনচার্জ, মাধবপুর থানা, হবিগঞ্জ, ওয়ারেন্ট তামিল, সমনজারি, নন-এফআইআর দাখিলসহ আইন-শৃঙ্খলা রক্ষায় অবদান রাখায় শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কার গ্রহণ করেন আব্দুস সামাদ আজাদ, এএসআই (নি:), হবিগঞ্জ সদর মডেল থানা, হবিগঞ্জ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।