Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের ৪ দিনব্যাপী সঞ্জীবনী শুরু, কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তুতি নিতে হবে- তথ্য সচিব

সিলেট প্রতিনিধি 
আগস্ট ২৬, ২০২৫ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট প্রতিনিধি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, নতুন বাংলাদেশের চাহিদা মোতাবেক কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তুতি নিতে হবে। মঙ্গলবার (২৬শে আগস্ট) সিলেটের আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের চার দিনব্যাপী সঞ্জীবনী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

সঞ্জীবনী প্রশিক্ষণের উদ্দেশ্য তুলে ধরে সচিব বলেন, নতুন কর্মপরিকল্পনা তৈরি করে নতুন উদ্যোগে কর্মকর্তা-কর্মচারীদের কাজ করতে হবে। এছাড়া, দাপ্তরিক কাজের মানোন্নয়নে কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বাড়াতে হবে। কর্মকর্তা-কর্মচারীদের আইন ও বিধিবিধান মেনে চলার ওপর গুরুত্বরোপ করে তিনি বলেন, কোনো অবস্থাতে আইন ও বিধিবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই। জনগণের প্রতি দায়বদ্ধ থেকে নিয়ম মেনে দাপ্তরিক সেবা প্রদান করতে হবে। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নূর মো. মাহবুবুল হক ও যুগ্ম সচিব কাজী জিয়াউল বাসেত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ রিফাত ইয়াসমীন জাহান। উল্লেখ্য, এই সঞ্জীবনী প্রশিক্ষণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ৪৪ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।