Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ধামরাই কুল্লা ইউনিয়নে এক যুবক খু/ন, গ্রে’প্তার ৪

মিলন সিদ্দিকী,ধামরাই ( ঢাকা ) প্রতিনিধি
আগস্ট ২৬, ২০২৫ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

মিলন সিদ্দিকী,ধামরাই ( ঢাকা ) প্রতিনিধি

ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের রূপনগর এলাকায় সিএনজি চালক ফজলুল হক (৩৫) হত্যাকাণ্ডের ঘটনায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ২৫ আগস্ট সন্ধ্যায় কুল্লা ইউনিয়নের রূপনগর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান ফজলুল হক। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ধামরাই থানায় মামলা করেন।

মামলার তদন্তে নেমে পুলিশ রাজধানীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন—রাজীব হোসেন (২৩), হোসেন আলী (২০), সোহাগ মিয়া (২২) ও শহিদুল ইসলাম (৪০)। তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে ঢাকা জেলা পুলিশের অধীনে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হত্যাকাণ্ডে আরও যারা জড়িত থাকলে তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।