Nabadhara
ঢাকাবুধবার , ২৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

অশোক মুখার্জি, কলাপাড়া প্রতিনিধি
আগস্ট ২৭, ২০২৫ ১০:২১ পূর্বাহ্ণ
Link Copied!

অশোক মুখার্জি, কলাপাড়া প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের চর ধূলাসার এলাকার ভাঙ্গা নামক স্থান থেকে সাগরে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

গতকাল রাত আটটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সংবাদের ভিত্তিতে চর ধূলাসার এলাকা থেকে কালো টি শার্ট ও কালো হাফপ্যান্ট পরিহিত অবস্থায় লাশটি উদ্ধার করেন কুয়াকাটা নৌ পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান বলেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে ধূলাসার এলাকা থেকে অর্ধ গলিত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময়ে মরদেহটির পরনে কালো গেঞ্জি ও হাফপ্যান্ট ছিল।

এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে মরদেহের পরিচয় সনাক্তের চেষ্টা চলামান। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে মরদেহটি কয়েকদিন আগে কবলে পড়ে সমুদ্রে ট্রলার ডুবে যাওয়ার  জেলেদের হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।