Nabadhara
ঢাকাবুধবার , ২৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে আগুনে ঝুট গোডাউন ও দোকানসহ ঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
আগস্ট ২৭, ২০২৫ ১২:২৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝুটের গোডাউন, ৮টি দোকান ও একটি টিনসেট ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ভোররাতে মহানগরীর আমবাগ বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় পৌনে ৪টার দিকে ‘চাচা-ভাতিজা এন্টারপ্রাইজ’ নামের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকান ও একটি টিনশেড ঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা ও কোনাবাড়ী মডার্ন ফায়ার স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম জানান, “আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।”

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন বলে জানা গেছে। আগুন লাগার সঠিক কারণ ও ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।