Nabadhara
ঢাকাবুধবার , ২৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খাদ্য বান্ধব কর্মসূচিতে চাল বিক্রয় কার্যক্রম শুরু

এ.কে.মিলন সুনামগঞ্জ প্রতিনিধি
আগস্ট ২৭, ২০২৫ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

এ.কে.মিলন সুনামগঞ্জ প্রতিনিধি

২০২৫ সালের আগস্ট থেকে নভেম্বর প্রান্তিকে সুনামগঞ্জ সদর উপজেলার ২৬ টি ডিলার পয়েন্টে একযুগে খাদ্য বান্ধব কর্মসূচিতে চাল বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

এ উপলক্ষে গতকাল দুপুরে সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেরিন সুলতানা উপস্থিতিতে গৌরারং ইউনিয়নের লালপুর এবং রাধানগর পয়েন্টে ভোক্তাদের মাঝে চাল বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিএম মুশফিকুর রহমান, গৌরারং ইউনিয়ন পরিষদ শওকত আলী, উপজেলা খাদ্য পরিদর্শক, মোঃ রকিবুল হাসান প্রমুখ। প্রতিকেজি চাল ১৫ টাকা দরে একজন ভোক্তা ৪৫০ টাকায় প্রতিমাসে ৩০ কেজি করে চাল পাবেন। এ কর্মসূচি আগামী নভেম্বর/২০২৫ পর্যন্ত চলমান থাকবে। সদর উপজেলার খাদ্য বিভাগীয় কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে এ কর্মসূচির চাল বিক্রয় কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।