Nabadhara
ঢাকাবুধবার , ২৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে কিশোরী অপহরণের পর ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি
আগস্ট ২৭, ২০২৫ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

 পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুরে অপহরণের পর কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি রুবেল শেখকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।

গ্রেফতারকৃত রুবেল শেখ (২৬) নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের দক্ষিণ ঝনঝনিয়া গ্রামের সালাম শেখের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট সকাল ৯টার দিকে রুবেল শেখ সহযোগীদের নিয়ে ১৩ বছরের এক কিশোরীকে অপহরণ করে। পরে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার নাজিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।

পুলিশ জানায়, র‌্যাব-১১ এর সহযোগিতায় ২৬ আগস্ট নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার আদমজী ইপিজেড এলাকা থেকে রুবেল শেখকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে ভিকটিম কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তারা জানান, কিশোরীর ডাক্তারি পরীক্ষা, বয়স নির্ধারণ এবং সে অন্তঃসত্ত্বা কিনা তা নিশ্চিত করতে আদালতের মাধ্যমে সিভিল সার্জনের নিকট আবেদন করা হয়েছে। সুষ্ঠু তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নাজিরপুর থানার ওসি (তদন্ত) শেখ হেলাল উদ্দিন বলেন, “আদালতের নির্দেশে ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের পর থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।