Nabadhara
ঢাকাবুধবার , ২৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ধামরাই পৌরসভা ৪নং ওয়ার্ডে মতবিনিময় সভা

মিলন সিদ্দিকী,ধামরাই (ঢাকা)প্রতিনিধি 
আগস্ট ২৭, ২০২৫ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

মিলন সিদ্দিকী,ধামরাই (ঢাকা)প্রতিনিধি 

ঢাকার ধামরাই পৌরসভা ৪নং ওয়ার্ডের পাঠানটোলা কলবাগান এলাকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার  বিকেলে এ সভায় এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান ফারদুন।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন ধামরাই পৌর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক হাবীবুর রহমান শামীম।

বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
তারা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সভায় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।