Nabadhara
ঢাকাবুধবার , ২৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে সকালে পৃথক ঘটনায় প্রা’ণ গেল দুইজনের

হবিগঞ্জ প্রতিনিধি
আগস্ট ২৭, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর পৌর এলাকায় পৃথক দুটি দুর্ঘটনায় সকালে প্রাণ হারিয়েছেন দুইজন।
বুধবার (২৭ আগস্ট) সকাল ৬টার দিকে পৌর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ক্বারী মোঃ মোশারফ মিয়া (২৪) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি তার মামার মালিকানাধীন বেকারির ভ্যানে মালামাল গুছানোর সময় অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত মোশারফ মিয়া উপজেলার পূর্ব মাধবপুর গ্রামের স আলীর ছেলে এবং বেকারিতে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

মাধবপুর থানার ওসি তদন্ত মোঃ কবির হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশাররফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, একই সময় (সকাল ৬টার দিকে) ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান মনির মোল্লা(৪০) নামে এক মসজিদের ইমাম। তিনি বাঘাসুরা ইউনিয়নের শিবপুর গ্রামের বেনু মিয়ার ছেলে। জানা গেছে, কর্মস্থল সুন্দরপুর জামে মসজিদ থেকে বাইসাইকেলযোগে নিজ বাড়িতে ফেরার পথে দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে দাফন সম্পন্ন করেন।

অন্যদিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা দুর্ঘটনায় কথা নিশ্চিত করে বলেন মানবিক কারনে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।