Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কুকুরের উৎপাতে আতঙ্কে গোপালগঞ্জ শহরবাসী

গোপালগঞ্জ প্রতিনিধি
আগস্ট ২৮, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ শহরের অলি-গলিতে বেওয়ারিশ কুকুরের উপদ্রব চরম আকার ধারণ করেছে। প্রতিদিনই পথচারী, স্কুলপড়ুয়া শিশু ও সাধারণ মানুষ কুকুরের হামলার শিকার হচ্ছেন। এতে শহরবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

গতকাল বুধবার (২৭ আগস্ট) দুপুরে শহরের মৌলভীপাড়ায় কুকুরের তাড়া খেয়ে ড্রেনে পড়ে সোহাগী (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শহরের নবীনবাগ, মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকা, বড়বাজার, পোস্ট অফিস মোড়, মিয়াপাড়া, মৌলভীপাড়া, মোহাম্মদপাড়া ও লঞ্চঘাট এলাকায় দলবেঁধে কুকুর ঘুরে বেড়াতে দেখা যায়। কোথাও রাস্তায় শুয়ে থাকে, আবার কোথাও ৫-৭ বা কখনও ১০টির বেশি কুকুরের দল একসঙ্গে ঘুরে বেড়ায়। এতে পথচারীরা প্রায়ই হামলার শিকার হচ্ছেন।

গোপালগঞ্জ সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে ১০-১৫ জন কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে জলাতঙ্ক প্রতিরোধক টিকা নিচ্ছেন। শুধু গত ১০ মাসেই সদর হাসপাতাল থেকে দেড় হাজারের বেশি মানুষ এ টিকা নিয়েছেন।

২০১৪ সালে উচ্চ আদালতের রায়ে কুকুর নিধনে নিষেধাজ্ঞা জারি হওয়ার পর থেকে বেওয়ারিশ কুকুরের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। কুকুর নিয়ন্ত্রণে বন্ধ্যাকরণ কার্যক্রম হাতে নিলেও তা সঠিকভাবে বাস্তবায়ন না হওয়ায় সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।