Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় ইউপি চেয়ারম্যান রাফেজা বেগম গ্রেপ্তার

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আগস্ট ২৮, ২০২৫ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভাপতি রাফেজা বেগম (৬৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে আমতলী ইউনিয়ন পরিষদের সামনের সড়ক থেকে কোটালীপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। রাফেজা বেগম আমতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও গচাপাড়া গ্রামের মৃত আজিজ শেখের স্ত্রী।

তিনি বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কোটালীপাড়া থানা পুলিশ তাকে জেল হাজতে প্রেরণ করেছে।

কোটালীপাড়া থানার সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই ওয়াবদার হাট এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা সড়কে গাছ ফেলে বিক্ষোভ করে, যা জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। এ ঘটনায় ১১৫৫ জনকে আসামি করে কোটালীপাড়া থানায় মামলা দায়ের করা হয়।

ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, মামলার অজ্ঞাত আসামী হিসেবে রাফেজা বেগমকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। এ পর্যন্ত ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।