Nabadhara
ঢাকাশুক্রবার , ২৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে বিদায়ী ইউএনও সাবিহা ফাতেমাতুজ্-জোহরাকে সাংবাদিকদের সংবর্ধনা

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আগস্ট ২৯, ২০২৫ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জোহরাকে স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে ইউএনও কার্যালয়ে আয়োজিত এ সংবর্ধনায় সাংবাদিকরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর মানবিক গুণাবলী ও প্রশাসনিক দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। সংবর্ধনা প্রদান করেন সাংবাদিক এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, মো. রফিক উদ্দিন, হারুন চৌধুরী, মুহাম্মদ মুছা, মো. নাঈমুজ্জামান নাঈম, মো. আরীফুল ইসলাম, মোছা. শরীফুন নেছা শুভ্রা, ফারজানা আক্তার, মৌসুমী আক্তার, মো. সবুজ মিয়া ও মো. আজিজুল ইসলাম।

এদিন বিকেলেই উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসক ও প্যানেল চেয়ারম্যানগণও বিদায়ী ইউএনও’র হাতে ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক তুলে দেন। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন সালুয়া ইউপি চেয়ারম্যান মো. কাইয়ুম, রামদী ইউপির প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মো. মোস্তফা কামাল কাজল, উছমানপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মো. লিটন মিয়া এবং ফরিদপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন। অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুকও উপস্থিত ছিলেন।

সরকারি আদেশে ইউএনও সাবিহা ফাতেমাতুজ্-জোহরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব পদে বদলি হয়েছেন। আগামী ২ সেপ্টেম্বর তিনি কুলিয়ারচর থেকে বিদায় নেবেন।

গত বছরের ১৯ আগস্ট কুলিয়ারচরে ইউএনও হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি সততা, কর্মদক্ষতা ও মানবিক নেতৃত্বের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেন। তাঁর নেতৃত্বে উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা, বাজার মনিটরিং, ভেজাল প্রতিরোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, এবং জন্ম নিবন্ধনসংক্রান্ত জটিলতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।

শিক্ষা, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করে তিনি কুলিয়ারচরের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, “সাবিহা ফাতেমাতুজ্-জোহরার মতো মানবিক, কর্মঠ ও দক্ষ ইউএনও কুলিয়ারচর আগে কখনও পায়নি। তিনি শুধু একজন প্রশাসনিক কর্মকর্তা নন, তিনি একজন ভালো মানুষ হিসেবে এলাকাবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।