Nabadhara
ঢাকাশুক্রবার , ২৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে ইয়াং জেনারেশন ক্রিকেট ক্লাবের সংবর্ধনা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
আগস্ট ২৯, ২০২৫ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইয়াং জেনারেশন ক্রিকেট ক্লাবের উদ্যোগে রহমতপুর ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ রাজন শিকদারকে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টায় বাবুগঞ্জ বাজারস্থ ক্লাব কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইয়াং জেনারেশন ক্রিকেট ক্লাবের সহ-সভাপতি মোঃ সজিব সাহার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন বাচ্চু, বিএনপি নেতা মোহাম্মদ টুটুল,  যুবদল নেতা আব্দুল জলিল,আমিনুল ইসলাম,  ইয়াং জেনারেশন ক্রিকেট ক্লাবের অধিনায়ক ও বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ আতিকুর  রহমান আল-আমিন,  ক্লাবের সদস্য লোকমান সিকদার, মোঃ আবু সাঈদ মোল্লা, নজরুল ইসলাম, মিন্টু বনিক, মানষ বিশ্বাস, শুভ পোদ্দার, মোঃ মহসিন, বনি আমিন, মোঃ আক্কাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা রাজন শিকদারকে একজন তরুণ, সাহসী ও সংগঠক নেতৃবৃন্দ হিসেবে উল্লেখ করে বলেন—দলীয় রাজনীতির পাশাপাশি সামাজিক কার্যক্রমেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ রাজন শিকদার উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এই ভালোবাসা আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। দল ও জনগণের কল্যাণে সর্বদা পাশে থাকার চেষ্টা করব।অনুষ্ঠান শেষে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।