Nabadhara
ঢাকাশুক্রবার , ২৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে ইসলামী আন্দোলনের সংসদ সদস্য প্রার্থীর গণসংযোগ

বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনিধি
আগস্ট ২৯, ২০২৫ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনিধি

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদি) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম ২৯ আগস্ট শুক্রবার বাদ আসর বাবুগঞ্জ উপজেলার নতুনহাট বাজারে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেন।

গণসংযোগকালে তিনি স্থানীয় ব্যবসায়ী, বাজারের ক্রেতা-বিক্রেতাসহ সর্বস্তরের জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাতপাখা প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ শামসুল হক, সহকারী হাফেজ মাওলানা রাসেল হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মাদ নুরুল ইসলাম, মুফতী বেলাল হোসাইন, অর্থ সম্পাদক মোঃ আবদুল জব্বার, মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নুরুদ্দিন খান, ইসলামী যুব আন্দোলন সভাপতি মুহাম্মাদ আবদুল্লাহ, প্রচার সম্পাদক মুহাম্মাদ আরিফুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মদ জাহিদুল ইসলামসহ দেহেরগতি ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব মাইনুল ইসলাম মুন্না, সহ-সভাপতি হাফেজ মুহাম্মাদ আল আমীন ও অন্যান্য নেতৃবৃন্দ।

গণসংযোগকালে উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম বলেন, “ইসলামী রাজনীতি মানেই কল্যাণমুখী ও মূল্যবোধভিত্তিক নেতৃত্ব। জনগণের অধিকার নিশ্চিত এবং একটি আদর্শ রাষ্ট্র গঠনে হাতপাখা প্রতীকের বিকল্প নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।