Nabadhara
ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার, ট্রাক জব্দ

মাদারীপুর প্রতিনিধি
আগস্ট ৩০, ২০২৫ ৯:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে চাঞ্চল্যকর গরু ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতাসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে শিবচর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার সালাহ উদ্দিন কাদের জানান, গত ১৩ আগস্ট রাতে পাবনার ব্যবসায়ী আমির দুটি অস্ট্রেলিয়ান জাতের গরু কিনে ট্রাকে করে মাদারীপুরের শিবচরের চান্দেরচর এলাকায় যাচ্ছিলেন। পথে পাচ্চর এলাকায় পৌঁছালে একদল ডাকাত ট্রাক দিয়ে রাস্তা অবরোধ করে চালক ও ব্যবসায়ীকে মারধর করে এবং দুটি গরু লুট করে নেয়। পরে তাদের হাত-পা বেঁধে ফেলে রেখে যায়।

ঘটনার পর ভুক্তভোগী শিবচর থানায় মামলা করলে পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের নির্দেশে সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে গাজীপুর ও টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতা ফরিদ ওরফে শামীম এবং তার সহযোগী ট্রাক চালক মোমিন ও নয়নকে গ্রেফতার করা হয়।

সহকারী পুলিশ সুপার আরো জানান, গ্রেফতারকৃতদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫-২০টি করে ডাকাতির মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে মহাসড়কে ডাকাতি করে আসছিল। গ্রেফতারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।