Nabadhara
ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

হোমিওপ্যাথি চিকিৎসকদের প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে আলফাডাঙ্গায় মানববন্ধন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
আগস্ট ৩০, ২০২৫ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

 আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

হোমিওপ্যাথি চিকিৎসকদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে ফরিদপুরের আলফাডাঙ্গায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকালে কাজী সিরাজুল ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) হোমিওপ্যাথি চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তারা দাবি জানান, হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ অনুযায়ী পরিচালিত হবে এবং বিএমডিসির আওতায় নয়। বক্তারা অভিযোগ করেন, বিএমডিসি তাদের কার্যপরিধির বাইরে গিয়ে হোমিওপ্যাথি চিকিৎসকদের সম্মান ও অস্তিত্বের ওপর আঘাত হানছে।

 

মানববন্ধনে কাজী সিরাজুল ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ মনোয়ারা বেগম, উপাধ্যক্ষ সমীর কুমার বালা, সহকারী অধ্যাপক ডা. বিকাশ চন্দ্র মল্লিক, ডা. প্রফুল্ল বালা, ডা. ইবাদতের মুরাদ এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি ডা. কেএম আসাদুজ্জামান আসাদসহ অন্যান্য শিক্ষক ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

 

বক্তারা দ্রুত একটি কার্যকর হোমিওপ্যাথি কাউন্সিল গঠনের দাবি জানিয়ে বলেন, এতে চিকিৎসকদের মর্যাদা প্রতিষ্ঠিত হবে এবং জনস্বাস্থ্যে হোমিওপ্যাথির অবদান আরও প্রসারিত হবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইন প্রয়োগ ও সম্মানজনক স্বীকৃতির মাধ্যমে হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থাকে সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করার আহ্বান জানান।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।