Nabadhara
ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে গাঁ*জাসহ তিনজন গ্রে/ফতার

হবিগঞ্জ প্রতিনিধি
আগস্ট ৩০, ২০২৫ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে গাঁজাসহ তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩০ আগষ্ট) বেলা সাড়ে ১১ টায় মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া ( হরষপুর) পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো: খায়রুল বাসার এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার সুরমা চা বাগানের টিন বাংলা এলাকায় ঢাকা সিলেট পুরাতন মহাসড়কে অভিযান চালিয়ে ১৫ কেজি ভারতীয় গাঁজাসহ তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করেন।

এসময় মাদক পাচার কাজে ব্যাবহৃত একটি নোহা গাড়ি জব্দ করা হয়। ধৃত ব্যাক্তিরা হলো, নওগাঁ জেলার সদর উপজেলার বোয়ালিয়াপার গ্রামের মনছুর মন্ডল এর পুত্র রিপন মন্ডল (২৮),একই উপজেলার আনন্দ নগর গ্রামের মো: দুলাল সরদার এর পুত্র হৃদয় সরদার (২৫) ও চকপোশা চৌধুরীপাড়া গ্রামের মৃত শমসের সরদার এর পুত্র শিমুল সরদার (২৪)। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রকৃয়াধীন আছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।