Nabadhara
ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীর নীরব প্রতিবাদ

 পিরোজপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ১, ২০২৫ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

 পিরোজপুর প্রতিনিধি


বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)-এর দুর্নীতি, অব্যবস্থাপনা ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা।

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়। এ সময় আন্দোলনকারীরা মুখে কালো কাপড় বেঁধে নীরব অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

আন্দোলনকারীদের অভিযোগ, আরইবি’র দ্বৈতশাসন, নিম্নমানের মালামাল ক্রয়, নির্বিচারে বদলি ও শাস্তিমূলক ব্যবস্থার কারণে সমিতির স্বাভাবিক কর্মপরিবেশ ভেঙে পড়েছে।

তাদের চার দফা দাবির মধ্যে রয়েছে:

  1. আরইবি ও সমিতির দ্বৈতশাসন বন্ধ করে দ্রুত একীভূতকরণ কার্যকর করা

  2. নিম্নমানের মালামাল ক্রয়সহ দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করা

  3. নির্বিচারে বদলি ও বরখাস্ত বন্ধ করে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা

  4. বিদ্যুৎ খাত সংস্কার কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়ন করা

আন্দোলনকারীরা জানান, এর আগেও একাধিকবার কমিটি গঠন করা হলেও কোনো কার্যকর সমাধান আসেনি। উল্টো আরইবি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি করে চলেছে, যা তাদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।

তারা আরও জানান, জরুরি গ্রাহকসেবা চালু থাকলেও আরইবি’র সঙ্গে সব ধরনের প্রাতিষ্ঠানিক যোগাযোগ আপাতত বন্ধ রাখা হয়েছে। দাবি বাস্তবায়নে দীর্ঘসূত্রতা হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।