Nabadhara
ঢাকামঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সালথায় পারিবারিক কলহে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নাজিম বকাউল, ফরিদপুর
সেপ্টেম্বর ২, ২০২৫ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নাজিম বকাউল, ফরিদপুর

ফরিদপুরের সালথা উপজেলায় পারিবারিক কলহের জেরে মর্জিনা বেগম (৩৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছেন তার স্বামী বক্কার শেখ (৪৩)। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের রংরায়েরকান্দি গ্রামে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক স্বামীকে আটক করেছে।

নিহত মর্জিনা বেগম ফরিদপুর সদর উপজেলার কোতয়ালী থানার ফুরসা গ্রামের মৃত মোচন মোল্যার মেয়ে। তিনি তিন মেয়ে ও এক ছেলের জননী ছিলেন।

স্থানীয়দের বরাতে জানা গেছে, ঘটনার দিন ভোররাতে স্বামী-স্ত্রীর মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়। একপর্যায়ে স্বামী বক্কার শেখ ঘর থেকে বেরিয়ে গেলে, স্ত্রী মর্জিনা ঘরের দরজা বন্ধ করে দেন। পরে বক্কার ঘরের টিনের বেড়া ভেঙে ভিতরে ঢুকে বটির আছাড়ি দিয়ে স্ত্রী মর্জিনার মাথায় একাধিকবার আঘাত করেন। এতে মাথা ফেটে ঘটনাস্থলেই মারা যান মর্জিনা।

খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক স্বামী বক্কার শেখকে আটক করে।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘাতক বক্কার শেখকে আটক করা হয়েছে এবং মর্জিনার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।