গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর নৃশংস হামলার প্রতিবাদে বরিশালের গৌরনদীতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গণঅধিকার উপজেলা শাখার আয়োজনে সোমবার রাতে দলীয় কার্যালয়ের সম্মুখ থেকে মশাল মিছিল বের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। শেষে উপজেলা সভাপতি সোলায়মান তুহিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আমিন,বিশেষ অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা সভাপতি মোহাম্মদ নাজিরুল ইসলাম,পৌর আহবায়ক জহিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সাধারন সম্পাদক নিশান হাওলাদার, যুব অধিকার পরিষদের জেলা সাধারন সম্পাদক মোহাম্মদ রাজন মৃধা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তরা নুরের উপর হামলার তীবৃ নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

