Nabadhara
ঢাকামঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গৌরনদীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
সেপ্টেম্বর ২, ২০২৫ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী ও আগৈলঝাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে সোমবার বিকেলে বর্ণাঢ্য গৌরনদী বাসষ্ট্যান্ড থেকে র‌্যালী বের হয়ে বন্দরে গিয়ে শেষ হয়।

গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও এসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ারর্স বাংলাদেশ ঢাকা সেন্টারের সভাপতি ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রধান লক্ষ্য হচ্ছে জনগণের অধিকার আদায়, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। এই লক্ষ্য বাস্তবায়নেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন।

উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল আউয়াল লোকমানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন তরুণ রাজনীতিবিদ পারভেজ সোবহান।

বক্তব্য রাখেন, গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহে আলম ফকির, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহাবুবুল ইসলাম, সাবেক সহ-সভাপতি আনোয়ার সাদাত তোতা, বিএনপি নেতা মো. নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবদুল মালেক আকন, বিএনপি নেতা আবু ওমর তালুকদার লিটন, আগৈলঝাড়া উপজেলা যুবদলের সভাপতি শোভন রহমান মনির, গৌরনদী উপজেলা যুবদলের সভাপতি মনির হাওলাদার, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল হাওলাদার, জেলা উত্তর যুবদলের যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম টিটন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এসএম হীরা প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।