Nabadhara
ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে জোরপূর্বক বসতভিটা থেকে উ’চ্ছেদের বি’রুদ্ধে ভূক্তভোগী তিন পরিবারের সংবাদ সম্মেলন

Link Copied!

জিএম ফাতিউল হাফিজ বাবু বকশীগঞ্জ (জামালপুর)

প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে রিকশা চালকের পরিবারসহ তিন পরিবারকে জোরপূর্বক বসত ভিটা থেকে উচ্ছেদের পাঁয়তারার প্রতিবাদে সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

বুধবার (৩ সেপ্টেম্বর ) সকাল ১১ টায় বকশীগঞ্জ পৌর শহরের নিরিবিলি রেস্টেুরেন্টে সংবাদ করেন ভুক্তভোগী রিকশা চালক ও তার পরিবার।

সংবাদ সম্মেলনে পৌর শহরের চরকাউরিয়া পশ্চিম পাড়া গ্রামের রিকশা চালক তারা মিয়া বলেন, আমি ও আমার চাচা আবুল হোসেন সোয়া ৮ শতাংশ জমি ও আমার ভাবি সালেমা বেগম সোয়া ৮ শতাংশ জমি কয়েক বছর আগে ক্রয় করি। ক্রয়কৃত ১৬ শতাংশ জমিতে বসত ভিটা হিসেবে আমরা তিন পরিবার ব্যবহার করে আসছি।
আমাদের বসত ভিটার সাথে আমাদের পাশের গ্রাম দড়িপাড়া এলাকার মহব্বত আলীর ছেলে রফিকুল ইসলামের জমি রয়েছে। একারণে তিনি আমাদের ১৬ শতাংশ জমিটি তার কাছে বিক্রয় করতে বলেন। আমরা রাজী না হওয়ায় ওই জমি থেকে আমাদের নানাভাবে উচ্ছেদের পাঁয়তারা করে যাচ্ছেন।

আমাদের জমিটি জোরপূর্বক দখল করে নেওয়ার চেষ্টা করছেন রফিকুল ইসলাম ও তার লোকজন। তাই আমরা প্রশাসনের কাছে আমাদের জমিটি রক্ষার দাবি জানাচ্ছি। সেই সঙ্গে উচ্ছেদের চেষ্টার প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আবুল হোসেন, ভুক্তভোগী সালেমা বেগম উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।