Nabadhara
ঢাকাশনিবার , ২৯ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রায়পুরায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

নরসিংদী প্রতিনিধি
নভেম্বর ২৯, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে এনা পরিবহনের যাত্রীবাহী বাস ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মোজাম্মেল নামে এক চালক নিহত হয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে মাহমুদাবাদ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত অ্যাম্বুলেন্স চালকের বাড়ি সিলেটে।

স্থানীয় সূত্র জানা গেছে, বেপরোয়া গতিতে চলা এনা পরিবহনের বাসটি মাহমুদাবাদ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্স চালক মোজাম্মেল গুরুতর আহত হন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।