Nabadhara
ঢাকাবুধবার , ৬ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে কৃষকদের নিয়ে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি
মে ৬, ২০২৬ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

“কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় কৃষকদের অংশগ্রহণে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২০২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” কর্মসূচির আওতায় এ কংগ্রেসের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জয়পুরহাটের উপ-পরিচালক কৃষিবিদ এ কে এম সাদিকুল ইসলাম। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জহির রায়হানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আব্দুল ওয়াদুদ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার অনিরুদ্ধ দাস এবং উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন।

 

দিনব্যাপী এ কংগ্রেসে প্রায় ৭০ জন প্রান্তিক কৃষক, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, এনজিও প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

কংগ্রেসে কৃষি বিশেষজ্ঞরা নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষিপণ্যের গুণগত মান বৃদ্ধি, গ্যাপ ক্রপ উৎপাদন পদ্ধতি, ক্ষতিকর পোকামাকড় দমন এবং জৈব ও অজৈব সার ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা সেখানে স্থাপিত “উত্তম কৃষি চর্চা” শীর্ষক দুটি স্টল পরিদর্শন করেন, যেখানে বিভিন্ন কৃষিপণ্য ও সার প্রদর্শন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।